ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৭ এএম

হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের তথ্যমতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে এ মিছিল করা হয়। তবে বিষয়টি নিয়ে ভিন্নমত জানিয়েছে পুলিশ।

ভাইরাল হওয়া দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে ২০ থেকে ২৫ জন যুবক হারিকেন ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে মিছিল করছেন। অংশগ্রহণকারীদের কারও মুখে মাস্ক, কেউ হেলমেট পরিহিত, আবার কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন।

মিছিল চলাকালে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে রয়েছে— ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তেল-গ্যাস-বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রাত প্রায় ৮টার দিকে হঠাৎ কয়েকজন তরুণ কাইলাটি সড়কে জড়ো হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা বলেন, তাদের হাতে ছোট হারিকেন ও মোবাইলের আলো ছিল। মিছিল শেষে তারা দ্রুত এলাকা ত্যাগ করেন। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার বলেন, এ ধরনের কোনও মিছিলের তথ্য আমাদের কাছে নেই। ভিডিওটি অন্য জায়গার পুরোনোও হতে পারে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!