ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টানা পতনে ৭৭০০ টাকা কমলো স্বর্ণের দাম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ এএম

টানা পতনে ৭৭০০ টাকা কমলো স্বর্ণের দাম

টানা পতনে ৭৭০০ টাকা কমলো স্বর্ণের দাম

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা তিন দফা কমেছে সোনার দাম। তিন দফায় সোনার দাম মোট ৭৭০০ টাকা কমেছে। সর্বশেষ দাম কমার পর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) সর্বশেষ প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে সোনার এই দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দামের তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমে সোনার দাম। এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!