ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাধারণ প্রার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৩২ এএম

সাধারণ প্রার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

সাধারণ প্রার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : কোনো ধরনের বাড়তি সুবিধা না নিয়ে সাধারণ প্রার্থীদের মতো লাইনে দাঁড়িয়ে পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) তেজগাঁও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশ নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের মতোই বিআরটিএর নির্ধারিত সব নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষায় অংশ নেন।

জানা গেছে, তিনি কেন্দ্রে আসার আগে সেখানে উপস্থিত সাধারণ পরীক্ষার্থী বা কর্মকর্তাদের অনেকেই বিষয়টি জানতেন না। কেন্দ্রে পৌঁছে তিনি অন্যান্য প্রার্থীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে একে একে সব আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় ধাপ সফলভাবে সম্পন্ন করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন