ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম

প্রধানমন্ত্রীর উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু

যশোরের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে অপেক্ষমান মায়ের কোলে থাকা সেই শিশু সন্তানের জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৭ এপ্রিল যশোরে ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সফরে যান তিনি। এ সময় তার গাড়িবহর শহরের ইনস্টিটিউটের সামনে দিয়ে যাওয়ার সময় নিলিমা নামে এক মা তার শিশুকে কোলে নিয়ে ফুল হাতে শুভেচ্ছা জানাতে দাঁড়িয়ে ছিলেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি গাড়ি থামিয়ে শিশুটিকে দেখতে নেমে আসেন।

এই দৃশ্য নিলিমার ফেসবুক পেইজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এরপর সেই নিলিমা ও শিশু সন্তানের জন্য পাঠানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের মাধ্যমে সেই নির্দেশ বাস্তবায়ন করা হয়।

সে অনুযায়ী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিলিমার বাসায় গিয়ে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পৌঁছে দেয়।

এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’ সদস্য মাসুদ রানা লিটন ও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!