ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পিএম

তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি

তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি

এমটিনিউজ২৪ ডেস্ক : লঘুচাপ সৃষ্টি হয়েছে সাগরে আর এর প্রভাব পড়েছে সারাদেশে। বাংলাদেশের বিভিন্ন জেলায় হচ্ছে মাঝারি থেকে ভারি বৃষ্টি।

বুধবার (২৯ এপ্রিল) উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোণা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা, ডুবে গেছে ফসলি জমি। এতে চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের কৃষকরা।

বর্তমানে নেত্রকোণার কংস নদের পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে সিলেট, মৌলভীবাজারসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!