ঢাকা   রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:০১ পিএম

ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ঝটিকা মিছিল করতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকাল ৬টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে নিষিদ্ধ ছাত্রলীগের ১০-১২ জন নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। আটক দুইজন হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাস চালক রুবেল হোসেন।

জানা যায়, ভোরে ১০-১২ জনের একটি দল হঠাৎ শাহবাগ এলাকা থেকে টিএসসি সড়কে গিয়ে ব্যানার প্রদর্শন করে সংক্ষিপ্ত মিছিল করে। মিছিলে ‘অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করো’, ‘রাজবন্দিদের মুক্তি চাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। মিছিল শেষে তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে উঠে স্থান ত্যাগ করেন। তবে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে থাকা আরেক মাইক্রোবাসসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, আমাদের প্রক্টরিয়াল মোবাইল টিম একটি গাড়ি ও দুইজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে থানা যথা নিয়মে ব্যবস্থা নেবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!