ঢাকা   রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টানা ১১ দিনের দীর্ঘ ছুটির বিরাট সুযোগ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:১৬ পিএম

টানা ১১ দিনের দীর্ঘ ছুটির বিরাট সুযোগ

টানা ১১ দিনের দীর্ঘ ছুটির বিরাট সুযোগ

এমটিনিউজ২৪ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা ত্যাগের অনন্য শিক্ষা আর স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগির এক মহোৎসব। আর ২০২৬ সালের এ ঈদটি সরকারি চাকরিজীবীদের জন্য যেন বাড়তি সুখবর নিয়ে আসছে।

ঈদুল আজহা চাকরিজীবীদের জন্য নিয়ে আসতে পারে টানা ১১ দিনের দীর্ঘ ছুটির সুযোগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির প্রজ্ঞাপন ও ক্যালেন্ডার বিশ্লেষণে দেখা গেছে, ঈদের সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ঐচ্ছিক ছুটিকে একত্র করলে এই দীর্ঘ অবকাশ তৈরি হতে পারে, যা কর্মজীবীদের জন্য বছরের অন্যতম বড় বিরতি হতে পারে।

প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা যায়, ক্যালেন্ডারের ছুটির বিন্যাস এমনভাবে মিলেছে যে, মাত্র দুই দিনের কৌশলী ছুটি নিলেই টানা ১১ দিনের দীর্ঘ অবকাশ ভোগ করা সম্ভব। বাড়ির টানে গ্রামে ফেরা মানুষের জন্য এটি হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ ও স্বস্তিদায়ক ছুটি।

যেভাবে মিলবে ১১ দিনের ছুটি

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, ২৬ থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। তবে এর আগে ও পরে থাকা সাপ্তাহিক এবং ঐচ্ছিক ছুটি যুক্ত করলে ছুটির সময়কাল আরও বেড়ে যায়।

ছুটির সম্ভাব্য হিসাব—

শুরুর সাপ্তাহিক ছুটি: ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

কৌশলী সংযোজন: ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) এই দুই দিন নৈমিত্তিক ছুটি নিলে ছুটি কার্যত ২২ মে থেকেই শুরু হয়ে যাবে।

ঈদের মূল ছুটি: ২৬ ও ২৭ মে নির্বাহী আদেশে ছুটি, ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি এবং ২৯, ৩০ ও ৩১ মে পুনরায় নির্বাহী আদেশে ছুটি থাকবে।

ঐচ্ছিক ছুটির সংযোজন: প্রজ্ঞাপনের ঐচ্ছিক ছুটির তালিকা অনুযায়ী, ১ জুন (সোমবার) ঈদুল আজহার পরবর্তী চতুর্থ দিন হিসেবে ছুটি রয়েছে। যথাযথ অনুমতি নিয়ে এ দিনটি যোগ করলে টানা ১১ দিনের পূর্ণাঙ্গ ছুটি উপভোগ করা যাবে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন