ঢাকা   রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রামে অস্ত্র মামলা সহ ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:২৩ এএম

চট্টগ্রামে অস্ত্র মামলা সহ ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে নগরের শীর্ষ সন্ত্রাসী মোঃ আব্দুস শুক্কুরকে (৩৭) গ্রেপ্তার করেছে।

শনিবার (০২ মে) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার এসআই মোঃ আবু সাঈদ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শুক্কুরের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় অস্ত্র, দ্রুত বিচার আইন, মাদক এবং ডাকাতির প্রস্তুতিসহ অন্তত ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানাতেই তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ৬টি মামলা রয়েছে। এছাড়া ইপিজেড থানায় ৩টি, হালিশহর থানায় ১টি, চকবাজার থানায় ১টি এবং বন্দর থানায় ১টি মামলা রয়েছে।

সর্বশেষ গত ২০২৫ সালের ২৪ জানুয়ারি ইপিজেড থানায় তার বিরুদ্ধে একটি ডাকাতির চেষ্টার মামলা দায়ের হয়েছিল। দীর্ঘ দিন পলাতক থাকার পর আজ তাকে আইন-শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর জালে ধরা পড়তে হলো।

গ্রেপ্তারকৃত আব্দুস শুক্কুর লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার উদমারা গ্রামের হানিফ মোস্তফার ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের বিআরটিসি এলাকার জামতলা বস্তিতে বসবাস করতেন।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নগরীর জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!