ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন ও উৎসব ভাতা ইস্যুতে সুখবর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০২:১৪ পিএম

পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন ও উৎসব ভাতা ইস্যুতে সুখবর

পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন ও উৎসব ভাতা ইস্যুতে সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত প্রায় পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতার বিল জমা নেওয়া শুরু হবে আগামী ১০ মে থেকে।

রোববার (৩ মে) সকালে গণমাধ্যমে এ তথ্য জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন।

তিনি জানান, ১০ মে থেকে অনলাইনে বিল সাবমিট কার্যক্রম শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর আর কোনো তথ্য জমা দেওয়া যাবে না।

জানা গেছে, প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করা হয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন