ঢাকা   সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় ড্রোন ও রকেট হামলা হিজবুল্লাহর

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:৩২ পিএম

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় ড্রোন ও রকেট হামলা হিজবুল্লাহর

ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের আল-বায়াদ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহন ও সৈন্যদের লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও রকেট হামলা চালিয়েছে।

রোববার (০৩ মে) সকালে এসব হামলার ঘটে এবং ইসরায়েলি বাহিনী কয়েকটি কামিকাজি ড্রোন হামলার শিকার হয়।

টেলিগ্রামে দেওয়া বার্তায় গোষ্ঠীটি জানায়, তারা মারজায়ুন জেলার আল-কানতারা শহরেও ইসরায়েলি যানবাহন ও সৈন্যদের লক্ষ্য করে কয়েকটি রকেট হামলা চালিয়েছে।

তারা আরও জানায়, লেবাননের জনগণের সুরক্ষায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন ও দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনীর চালানো হামলার জবাবে এই পালটা হামলাগুলো চালানো হয়েছে।

এদিকে লেবাননের মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে, ২ মার্চ থেকে ৩ মে-র মধ্যে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় ২,৬৭৯ জন নিহত এবং ৮,২২৯ জন আহত হয়েছেন।

সূত্র : আল-জাজিরা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!