ফেনী সদর থানা এলাকায় পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাই মালপত্র উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
সোমবার (০৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
র্যাব সূত্রে জানা যায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের (সিপিসি-১) একটি চৌকস দল ফেনী সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এবং তল্লাশি চালিয়ে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। একই সাথে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে আনা শুল্কহীন বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়, যার কোনো বৈধ কাগজপত্র ছিল না।
গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো না হলেও, র্যাব নিশ্চিত করেছে যে তারা দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানের সাথে জড়িত ছিল। অভিযানে জব্দকৃত গাঁজা, ভারতীয় ওষুধ এবং সিএনজি অটোরিকশা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৭-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এস এইচ






