ঢাকা   সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:০৩ পিএম

পঞ্চগড়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মনির হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ মে) সন্ধ্যায় উপজেলার শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে রবিবার রাতেই তেঁতুলিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মনিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে রণচণ্ডী গ্রামের আরজিনার সঙ্গে মনিরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রবিবার সন্ধ্যায় কথা কাটাকাটির একপর্যায়ে আরজিনাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোমবার আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!