ঢাকা   মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দীর্ঘ ১০ বছর পর বড় সুখবর আসছে পেনশনভোগীদের জন্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৩:২৮ পিএম

দীর্ঘ ১০ বছর পর বড় সুখবর আসছে পেনশনভোগীদের জন্য

দীর্ঘ ১০ বছর পর বড় সুখবর আসছে পেনশনভোগীদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : দীর্ঘ ১০ বছর পর নতুন পে-স্কেল বাস্তবায়িত হতে চলেছে অচিরেই। প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী এতে উপকৃত হবেন। তবে এতে পেনশনভোগীদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। 

আসছে পে স্কেলে পেনশনভোগীদের ক্ষেত্রেও বড় পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। মাসে ২০ হাজার টাকার কম পেনশন পেলে তা প্রায় ১০০ শতাংশ বাড়তে পারে। ২০ থেকে ৪০ হাজার টাকার পেনশন হলে বৃদ্ধি হতে পারে ৭৫ শতাংশ পর্যন্ত। ৪০ হাজার টাকার বেশি পেনশনের ক্ষেত্রে বাড়তে পারে ৫৫ শতাংশ পর্যন্ত। 

এছাড়া এই পে স্কেলে চিকিৎসা ভাতার প্রস্তাবও রয়েছে। ৭৫ বছরের বেশি বয়সিদের জন্য ১০ হাজার, ৫৫ থেকে ৭৪ বছর বয়সিদের জন্য ৮ হাজার এবং ৫৫ বছরের কম বয়সিদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে এখানে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে পে-স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি তাদের সুপারিশ তৈরির কাজ শুরু করেছে। শিগগিরই তা সরকারের কাছে জমা দেওয়া হবে। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!