যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে আসছেন।
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সফরকালে অ্যাডমিরাল কেলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বৈঠকগুলোতে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা ও পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হবে।
আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) পর্যন্ত সরকারি এই সফরে ঢাকায় অবস্থান করবেন তিনি।






