ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হরমুজে অভিযান স্থগিতে ট্রাম্পের প্রশংসা করলেন শাহবাজ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:১৩ পিএম

হরমুজে অভিযান স্থগিতে ট্রাম্পের প্রশংসা করলেন শাহবাজ

হরমুজ প্রণালিতে নতুন সামরিক অভিযান স্থগিত করার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ট্রাম্পের এই পদক্ষেপকে তিনি ‘সাহসী নেতৃত্ব’ ও ‘সময়োপযোগী’ হিসেবে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, এই সিদ্ধান্ত বিদ্যমান স্পর্শকাতর সময়ে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং পুনর্মিলন প্রক্রিয়াকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদে সহায়ক হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের যেকোনও প্রচেষ্টাকে সমর্থন করতে পাকিস্তান দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনের আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!