ঢাকা   বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:৪৩ পিএম

কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি,থানায় জিডি

কুমিল্লার চৌদ্দগ্রামে কাফনের কাপড় পাঠিয়ে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মো. আব্দুর রহমান জানান, তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চন্ডিপুর মোল্লা কোনা এলাকার বাসিন্দা। গতকাল অজ্ঞাত মাধ্যমে তার কাছে কাফনের কাপড় পাঠানো হয়, যা তিনি প্রাণনাশের হুমকি হিসেবে মনে করছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামরাগ্রাম কসাই বাড়ির বাসিন্দা জুলহাস বেপারির বিরুদ্ধে এ ঘটনার সন্দেহ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় আজ মো. আব্দুর রহমান চৌদ্দগ্রাম থানায় উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। চৌদ্দগ্রাম থানার দায়িত্বশীল সূত্র জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!