যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও গণমাধ্যমের চাপ ব্যবহার করে ইরানের ভেতরে বিভক্তি সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের এই কৌশলে ইরানকে নতি স্বীকার করানো সম্ভব নয়।
এ ছাড়া দেশটি ইরানকে ‘আত্মসমর্পণে’ বাধ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তিনি। ইরানের ফার্স সংবাদ সংস্থার বারাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
ফার্স নিউজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘শত্রুপক্ষ অর্থনৈতিক চাপ নিয়ে অত্যন্ত আশাবাদী। তারা আবারও ভুল তথ্য পেয়েছে এবং সেই ভিত্তিতে ভুল সিদ্ধান্ত নিয়েছে। এই ভুল সিদ্ধান্তের ফল সবাইকে ভোগ করতে হবে।’
স্পষ্ট করে তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই কৌশল কার্যকর হবে না এবং ইরানকে নতি স্বীকার করানো সম্ভব নয়। অর্থনৈতিক চাপ যতই বাড়ুক না কেন, ইরানের জনগণ তাদের স্বাধীনতার স্বার্থে সবকিছু সহ্য করবে।’
বার্তা বাজার/এমএমএইচ






