ঢাকা   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চার থেকে পাঁচজন মোটরসাইকেলে এসে গুলি করে, জানুন সবশেষ পরিস্থিতি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৫৫ এএম

চার থেকে পাঁচজন মোটরসাইকেলে এসে গুলি করে, জানুন সবশেষ পরিস্থিতি

চার থেকে পাঁচজন মোটরসাইকেলে এসে গুলি করে, জানুন সবশেষ পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় একটি গাড়ি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) সিদ্ধ নাথ গুপ্ত জানান, মধ্যমগ্রামের কাছে ঘটনাস্থল থেকে জীবিত গুলি ও ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, আমরা তদন্ত শুরু করেছি। অপরাধে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির নম্বরপ্লেটটি ভুয়া এবং সেটিতে কারসাজি করা হয়েছে। ঘটনাস্থল থেকে জীবিত গুলি ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা নেওয়া হচ্ছে এবং আলামত সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত অব্যাহত রয়েছে।

এর আগে বুধবার মধ্যমগ্রামের কাছে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা এই হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত’ হামলা বলে দাবি করেছেন।

বিজেপি নেতা সুজয় কুমার দে বলেন, এলাকায় ভয় তৈরি করা এবং নিজেদের প্রভাব বজায় রাখতেই এই ঘটনা ঘটানো হয়েছে। এর পেছনে তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সংশ্লিষ্টতা রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সাংবাদিকদের তিনি বলেন, যা করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি। আমাদের তথ্য অনুযায়ী, চার থেকে পাঁচজন মোটরসাইকেলে করে এসে ভুক্তভোগীকে গুলি করে। ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল। এছাড়া আরও চার-পাঁচটি মোটরসাইকেল ঘটনাস্থলে ছিল।

তিনি আরও বলেন, তারা এলোপাতাড়ি হামলা চালায়নি। যাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, তাকেই হত্যা করা হয়েছে এবং এরপর সেখান থেকে চলে গেছে। এর মাধ্যমে তারা মধ্যমগ্রামে ভয় তৈরি করতে এবং দেখাতে চাইছে যে ক্ষমতা এখনো টিএমসির হাতেই রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় তৃণমূল কংগ্রেস (টিএমসি) নিন্দা জানিয়েছে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের তদন্ত দাবি করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!