ঢাকা   শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৫৭ এএম

এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

এনসিপির কার্যালয়ে মার্কিন কূটনীতিক

এমটিনিউজ২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিকাল অফিসার জেমস স্টুয়ার্ট। বুধবার (৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আলোচনার বিষয়ে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, বৈঠকে দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাসিস্ট্যান্ট পলিটিকাল স্পেশালিস্ট মো. ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আয়মান রাহাত বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দূতাবাসের প্রতিনিধিদলকে এনসিপির কার্যালয় ঘুরিয়ে দেখান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন