ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে আবারও নতুন করে সংঘর্ষ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:২৪ পিএম

ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে আবারও নতুন করে সংঘর্ষ

ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে আবারও নতুন করে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে ইরান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে আবারও নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি চলা সত্ত্বেও স্থানীয় সময় গতকাল রাতে হামলা-পাল্টা হামলার পর আজ শুক্রবার আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ইরানি বার্তা সংস্থা ফারসের বরাতে এ তথ্য জানায় আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত এক ঘণ্টা ধরে হরমুজ প্রণালিতে ইরানের সশস্ত্র বাহিনী এবং মার্কিন যুদ্ধজাহাজগুলোর মধ্যে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হয়েছে।

এর আগে, ইরানের জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিখোঁজ হওয়া পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালিতে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। মার্কিনিরা এ সময় ইরানিদের বাণিজ্যিক জাহাজে হামলা চালায়।

ইরানের মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহের বার্তাসংস্থা মেহের নিউজকে জানিয়েছেন, উদ্ধারকারীরা নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ খুঁজে পেয়েছেন। বাকিদের উদ্ধারে এখনো অভিযান অব্যাহত আছে।

মিনাব কাউন্টির গভর্নর এর আগে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের হামলায় মোট ১০ জন নাবিক আহত হয়েছেন। ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছিল, ইরানের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত।

পরবর্তীতে জানা যায়, নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি ট্যাংকারে শুক্রবার ৮ মে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, ফক্স নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, ইরানের একাধিক খালি ট্যাংকার লক্ষ্য করে হামলা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!