ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমরা বিজেপির বিরুদ্ধে মঞ্চ গড়তে চাই, বললেন মমতা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

আমরা বিজেপির বিরুদ্ধে মঞ্চ গড়তে চাই, বললেন মমতা

একদিকে যখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, অন্যদিকে কালীঘাটের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের আহ্বান জানান তিনি। মমতা বলেন, “চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। আমি সমস্ত রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন ও এনজিওকে বলব, জোট বাঁধুন। আমরা বিজেপির বিরুদ্ধে একটি মঞ্চ গড়তে চাই।”

তিনি আরও বলেন, “বাম, অতিবাম, যে কোনো জাতীয় দল, যে যেখানে আছেন, আসুন আমরা জোট বাঁধি। কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন। বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত আমি অফিসে থাকব। আমাদের প্রথম শত্রু বিজেপি।”

তবে মমতার এই আহ্বান সরাসরি নাকচ করে দেয় সিপিএম। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কটাক্ষ করে বলেন, “জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো।”

এদিকে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরই কলকাতা পুলিশের সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পরিবর্তন লক্ষ্য করা যায়। সেখানে আর মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা হচ্ছে না।

বর্তমানে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্ট যাঁদের অনুসরণ করছে, তাঁদের তালিকায় রয়েছেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর কার্যালয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার দপ্তরকে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!