ঢাকা   শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এভাবে হাসলে হবে না, একেবারে বাড়ি পাঠিয়ে দেব: খাল খনন কর্মকর্তাকে সংস্কৃতিমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৭:৪১ পিএম

এভাবে হাসলে হবে না, একেবারে বাড়ি পাঠিয়ে দেব: খাল খনন কর্মকর্তাকে সংস্কৃতিমন্ত্রী

মাগুরার মহম্মদপুর উপজেলায় খাল খননকাজ পরিদর্শনে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় তিনি উপস্থিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) উদ্দেশে বলেন, ‘এভাবে হাসলে হবে না, একেবারে বাড়ি পাঠিয়ে দেব।’

আজ শনিবার (৯ মে) মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ও দীঘা ইউনিয়নের রায়পুর স্লুইসগেট থেকে নির্বিশখালী পর্যন্ত প্রায় ৮ দশমিক ২৫০ কিলোমিটার খাল খননকাজ পরিদর্শনকালে নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘খাল খননের কাজে দুর্নীতি হলে যে দুর্নীতি করবেন, তাঁর বিরুদ্ধে এবং পিআইওর নামে দুর্নীতির মামলা করা হবে বলে। এ কারণে মামলা করা হবে যে এটা তাঁর ডিউটি। এখানে যেন দুর্নীতি না হয়, এটা নিশ্চিত করা তাঁর দায়িত্ব। প্রতিদিন খাল খননের কাজে কতজন কাজ করলেন, আর কতজন বিল নিলেন, এটার সঠিক হিসাব রাখতে হবে। প্রয়োজনে এখানে আমি গোয়েন্দা লাগিয়ে রাখব।’

পরিদর্শনকালে নিতাই রায় চৌধুরী খাল খননকাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে এই খাল খনন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

মহম্মদপুর উপজেলা পিআইও রাশেদুল ইসলাম বলেন, প্রতিদিন প্রায় ৮৯২ জন শ্রমিক এই প্রকল্পে কাজ করছেন। পাঁচ দিন আগে শুরু হওয়া এই কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!