ঢাকা   শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৩:০৮ পিএম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক

এমটিনিউজ২৪জবস : দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপাররেটর (আইটি) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।  

পদের নাম

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)

পদসংখ্যা

২৬ জন (কমবেশি হতে পারে)

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি বিষয়ে কমপক্ষে ৬ মাসের ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স সম্পন্ন হতে হবে। তবে আইটি বা কম্পিউটারবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়।

বেতন ও গ্রেড

গ্রেড: ১৬

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন যেভাবে 

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংক-এর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়

২১ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!