ঢাকা   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:৫৭ পিএম

সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ।

বুধবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি বলেন, সাত বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ। এইসব নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরীয়া আইন।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যার যে বিবরণ জানা যাচ্ছে তা ভয়ংকর বিভীষিকাময়। মানুষের প্রতি মানুষ এত নির্মম হতে পারে তা কল্পনাও করা যায় না।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে অধ্যক্ষ ইউনুস আহমদ আরো বলেন, এ ধরনের ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা না বরং প্রায়শই দেশের কোনো না কোনো প্রান্তে শিশুদের সঙ্গে একই ধরনের অবর্ণনীয় বর্বরতার ঘটনা ঘটছে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এ ধরনের ঘটনায় অপরাধীর শাস্তি হচ্ছে না। নিহত রামিসার বাবার আর্তনাদেও সেটা উঠে এসেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন