ঢাকা   মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় প্রায় তিন কোটি টাকা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:৩০ পিএম

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় প্রায় তিন কোটি টাকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত অব্যাহত থাকলেও আগের দিনের তুলনায় যমুনা সেতুতে কিছুটা কমেছে যানবাহনের চাপ। সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার করেছে। একই সময়ে টোল আদায় হয়েছে প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন চলাচল করেছে। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।

অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
দুই প্রান্ত মিলিয়ে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।

এর আগের দিন শুক্রবার (২২ মে) একই সময়ে সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন পারাপার হয়েছিল। সেদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে যানবাহন পারাপার কমেছে ২ হাজার ৩১৭টি এবং টোল আদায় কমেছে ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর উভয় প্রান্তে সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়ক যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

 

বার্তা বাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন