ঢাকা   শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না : মার্কো রুবিও

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:১৭ পিএম

ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না : মার্কো রুবিও

ইরান ও আমেরিকার মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে চলমান আলোচনার মাঝেই তেহরানের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে দেওয়া হবে না।

আজ রোববার (২৪ মে) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শীর্ষ এই মার্কিন কূটনীতিক এই মন্তব্য করেন। খবর আলজাজিরার।

মার্কো রুবিও জানান, এই মুহূর্তে পারমাণবিক ইস্যু নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। তবে যেকোনো চূড়ান্ত চুক্তির জন্য তেহরানকে অবশ্যই শর্তসমূহ মেনে নিতে হবে এবং সেগুলোর প্রতি পূর্ণ আনুগত্য দেখাতে হবে।

নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে বিশ্বজুড়ে ‘সন্ত্রাসবাদে’ অর্থায়নের গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, পৃথিবীর আর কোনো দেশ ইরানের চেয়ে বেশি সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে না। তেহরান তাদের নিজেদের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন বা রাস্তাঘাট নির্মাণের পেছনে অর্থ ব্যয় করে না। বরং তারা সেই অর্থ হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীর পেছনে বিনিয়োগ করছে।

উল্লেখ্য, হিজবুল্লাহ ও হামাস মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন ‘অক্ষশক্তি’ বা ‘প্রতিরোধ অক্ষের‘ অন্যতম প্রধান অংশ। এই সশস্ত্র ও রাজনৈতিক জোটটি মূলত ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের কৌশলগত মিত্র হিসেবে কাজ করে।

মার্কিন শীর্ষ কূটনীতিক চলমান ইরান-ইসরায়েল সংঘাতের দিকে ইঙ্গিত করে বলেন, বিশ্বের এক নম্বর সন্ত্রাসী পৃষ্ঠপোষক রাষ্ট্র হলো ইরান। বর্তমানে তারা কী করছে তা একবার দেখুন। তারা আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজগুলোকে জিম্মি করছে এবং আন্তর্জাতিক নৌপথে মাইন পেতে রাখছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন