ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরাইলে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০২:১৭ এএম

সরাইলে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৯ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সহিদ মিয়া নামে প্রতিবেশীর বিরুদ্ধে।

বর্তমানে শিশুটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে ।

ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের এক সৌদী প্রবাসীর মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার মক্তব বিভাগের ছাত্রী।

এদিকে ঘটনার পর থেকে একই এলাকার বাসিন্দা অভিযুক্ত সহিদ মিয়া পলাতক রয়েছেন।

ভুক্তভোগী শিশুর পরিবার জানান, শিশুটি গত শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী সহিদ মিয়া তাকে চিপস কিনে দেওয়ার কথা বলে দূরবর্তী নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন তিনি। পরে সহিদ নিজেই ওই শিশুকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। এক পর্যায়ে শিশুটি অসুস্থতা বোধ করলে সে পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, ৯৯৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। ধর্ষণের ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি বলা যাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন