প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গত মঙ্গলবার (৭ জুলাই) তাকে ছাড়পত্র দেন চিকিৎসক।
শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দুই দিন আগে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর বাসায় ফেরেন নজরুল ইসলাম খান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী দুই সপ্তাহ তাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে।
মহান আল্লাহর কাছে নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করেন শায়রুল কবির খান। বিএনপির এই সিনিয়র নেতা গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। এরপর ৩০ জুন তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বার্তা বাজার/এস এইচ






