ঢাকা   সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এই সরকার পদ্মা ব্যারেজের কাজ সম্পন্ন করবে, তিস্তা ব্যারেজের কাজ শুরু করবে: মাহদী আমিন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:২১ পিএম

এই সরকার পদ্মা ব্যারেজের কাজ সম্পন্ন করবে, তিস্তা ব্যারেজের কাজ শুরু করবে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, এই সরকার পদ্মা ব্যারেজের কাজ সম্পন্ন করবে। ঠিক একইভাবে তিস্তা ব্যারেজের কাজও হাত দেবে ইনশাআল্লাহ। মঙ্গলবার (২৫ মে) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১০০ দিন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মাহদী আমিন বলেন, “রাজনীতি যে কেবল ক্ষমতার দম্ভ নয়, বরং মানুষের সেবা; এই নীতির বাস্তবায়নে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ত্যাগ, সংগ্রাম ও জনসেবায় নিবেদিত নারীদের যথাযথ মর্যাদা দিয়ে তাদের প্রাধান্যও নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতার কারণে জনগণের সাময়িক কষ্টের কথা বিবেচনা করে স্বয়ং প্রধানমন্ত্রীর সংসদে দাঁড়িয়ে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া কেবল একজন প্রকৃত জনদরদি ও দায়িত্বশীল নেতার পক্ষেই সম্ভব।”

তিনি বলেন, “তার সাধারণ মানুষের মতো সহজ-সরল চলাফেরা, আচার-আচরণ এবং গভীর প্রজ্ঞার কারণে দীর্ঘ সময় পর রাষ্ট্রব্যবস্থা এবং সরকারপ্রধানের প্রতি দেশের আপামর জনসাধারণের মাঝে এক অবিচ্ছেদ্য আস্থার পরিবেশ তৈরি হয়েছে। সেই আস্থাকে পাথেয় করে, এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজ সম্পন্ন করবে, তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাআল্লাহ।”

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!