ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্রের হামলা, ইরানে নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩০ এএম

যুক্তরাষ্ট্রের হামলা, ইরানে নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানে নিরাপদে আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানিয়েছেন, প্রতিনিধি দলের অন্য সদস্যরা দেশে ফিরলেও তার ফ্লাইট পরে হওয়ায় তিনি এখনো ইরানেই রয়েছেন।

বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাটওয়ারী বলেন, তাদের ছয় সদস্যের প্রতিনিধি দলের পাঁচজন ইতোমধ্যে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার সকাল ৭টায় ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে ফিরবেন।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এখানে নিরাপদে আছি। এখনও অনেক আন্তর্জাতিক প্রতিনিধি ইরানে অবস্থান করছেন। হামলা মূলত উত্তরাঞ্চলে হয়েছে। আমরা দক্ষিণের দিকে আছি। মাশহাদ ও বন্দর আব্বাসে হামলার খবর পাওয়া গেছে। তবে আমাদের এলাকায় এখনো কোনো হামলা হয়নি।’

পাটওয়ারী আরও জানান, ফেব্রুয়ারি-মার্চে হওয়া হামলার ধ্বংসস্তূপ তিনি নিজ চোখে দেখেছেন। তবে বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, ‘মিডিয়ায় যেভাবে পরিস্থিতি দেখানো হচ্ছে, বাস্তবে আমরা তেমন কিছু দেখিনি। মানুষের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, নতুন করে ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নিতে গত সপ্তাহে এনসিপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল ইরান সফরে যায়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন