ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ঐতিহ্য’ ভাঙছেন মামদানি, যোগ দিচ্ছেন না ইসরাইল দিবস প্যারেডে!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:০০ পিএম

‘ঐতিহ্য’ ভাঙছেন মামদানি, যোগ দিচ্ছেন না ইসরাইল দিবস প্যারেডে!

নিউইয়র্ক সিটির ঐতিহাসিক ইসরাইল ডে প্যারেডে অংশ না নেয়ার সিদ্ধান্তের কারণে ইহুদি সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডেমোক্রেটিক-সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি। এমন এক সময়ে তিনি এই সিদ্ধান্ত নিলেন, যখন নিউইয়র্কে রেকর্ড মাত্রায় ইহুদিবিদ্বেষ দেখা যাচ্ছে।

ইসরাইলের বাইরে বিশ্বের বৃহত্তম ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল নিউইয়র্কে বার্ষিক এই প্যারেডকে দীর্ঘদিন ধরে ইহুদি রাষ্ট্র এবং ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতির অন্যতম প্রধান প্রকাশ হিসেবে দেখা হয়।

সম্প্রতি শহরের দুটি প্রভাবশালী ইহুদি সংগঠন গ্রেসি ম্যানশনে আয়োজিত এক ইহুদি ঐতিহ্যবিষয়ক অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে, যা মামদানির সবশেষ সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।

মেয়র এরিক এডামস-এর প্রশাসনে ইহুদিবিদ্বেষ-বিরোধী দফতরের সাবেক নির্বাহী পরিচালক মোশে ডেভিস ফক্স নিউজ ডিজিটালকে বলেন, ‘১৯৬৪ সালে প্রথম ইসরাইল প্যারেড শুরু হওয়ার পর থেকে নিউইয়র্ক সিটির প্রত্যেক মেয়র এতে অংশ নিয়েছেন।’

তিনি আরও বলেন, ইসরাইলের সঙ্গে নিউইয়র্কের গভীর সম্পর্ক নিয়ে শহরটি সবসময় গর্ব করেছে। প্যারেডে অংশ না নেয়া নিউইয়র্ক সিটির ইতিহাসের প্রতি অবমাননা।

চলতি মাসের শুরুতে মামদানি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যে তিনি আগামী ৩১ মে অনুষ্ঠিতব্য এ আয়োজনে অংশ নেবেন না। এসময় নিউইয়র্কে অ্যান্টিসেমিটিজম নিয়ে ‘উদ্বেগ’ বাড়ছে এবং শহরের বিভিন্ন সিনাগগ ও ইহুদি কমিউনিটি প্রতিষ্ঠানের বাইরে কয়েক সপ্তাহ ধরে ইসরাইলবিরোধী বিক্ষোভ চলছে।

প্যারেড আয়োজকদের দাবি, মামদানির সিদ্ধান্তের পর এবারের অনুষ্ঠানে রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে।

২০২৫ সালের অক্টোবরে জিউইশ টেলিগ্রাফিক এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে মামদানি ইঙ্গিত দিয়েছিলেন যে, রাজনৈতিক নীতির কারণে তিনি সম্ভবত প্যারেডে অংশ নেবেন না। তবে সম্প্রতি বিষয়টি পুনরায় প্রকাশ্যে নিশ্চিত করার পর সমালোচনা আরও জোরালো হয়েছে।

ফক্স নিউজ ডিজিটাল মামদানির কার্যালয়ের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলে তার মুখপাত্র জিউইশ টেলিগ্রাফিক এজেন্সিকে দেয়া আগের এক বিবৃতির দিকেই ইঙ্গিত করেছেন।

সূত্র: ফক্স নিউজ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!