ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৬:২৯ পিএম

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। ঈদের এই জামাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এ উপলক্ষে রাজধানীবাসীসহ ধর্মপ্রাণ মুসল্লিদের নির্ধারিত সময়ে জামাতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে জাতীয় ঈদগাহ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা, ওযু ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিত প্রস্তুতি গ্রহণ করেছে।

নির্ধারিত সময়ের পূর্বেই ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে শৃঙ্খলা বজায় রাখার জন্যও বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!