ঢাকা   মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার হঠাৎ স্বর্ণের দাম কমলো ০.৭ শতাংশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:২৩ পিএম

এবার হঠাৎ স্বর্ণের দাম কমলো ০.৭ শতাংশ

এবার হঠাৎ স্বর্ণের দাম কমলো ০.৭ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। একই সঙ্গে তেলের দাম বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগও বেড়েছে।

মঙ্গলবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৫৩৭ দশমিক ১০ ডলারে নেমে আসে।

অ্যাকটিভ ট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্তা বলেন, তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির উদ্বেগ বেড়েছে। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আপাতত স্বর্ণের দামের কমতে থাকবে। একই সঙ্গে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্যের দিকে নজর রাখছেন।

বিশ্লেষকেরা বলছেন, অপরিশোধিত তেলের চড়া দাম লম্বা সময় ধরে মূল্যস্ফীতি বাড়িয়ে রাখতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, তবে উচ্চ সুদের হার স্বর্ণের জন্য নেতিবাচক প্রভাব ফেলে।

এদিকে সুইস ব্যাংক ইউবিএস চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম নিয়ে তাদের পূর্বাভাস জানিয়েছে। নতুন পূর্বাভাস অনুযায়ী, বছর শেষে স্বর্ণের দাম প্রতি আউন্স পাঁচ হাজার ৫০০ ডলারে থাকতে পারে।

তবে ইউবিএস জানিয়েছে, বিশ্বজুড়ে ঋণের চাপ ও যুক্তরাষ্ট্রের বড় বাজেট ঘাটতির প্রবণতা দীর্ঘমেয়াদে স্বর্ণের মতো নিরাপদ সম্পদের চাহিদা বাড়িয়ে রাখতে পারে।

এসময় বাজারে অন্য ধাতুরও দাম কমেছে। মঙ্গলবার স্পট সিলভারের দাম ২.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ৩৭ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ০.৯ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম কমেছে ১.৭ শতাংশ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!