ঢাকা   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মক্কায় ইরানি হাজিদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বিক্ষোভ ও স্লোগান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ১২:১১ এএম

মক্কায় ইরানি হাজিদের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বিক্ষোভ ও স্লোগান

চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই পবিত্র হজের মঞ্চকে কেন্দ্র করে সৌদি আরবের মক্কায় ব্যাপক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বিক্ষোভ ও স্লোগান দিয়েছেন ইরানি হাজিরা। বুধবার (২৭ মে) মক্কায় অবস্থানরত ইরানি মুসল্লিরা একত্রিত হয়ে এই রাজনৈতিক কর্মসূচি পালন করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, মক্কায় নির্দিষ্ট স্থানে ধর্মীয় রীতি ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সমবেত ইরানি হাজিরা সমস্বরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। এ সময় তাঁদের হাতে ইরানের জাতীয় পতাকা এবং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বড় বড় ছবি ও পোস্টার দেখা যায়।

বিক্ষোভ সমাবেশ থেকে হাজিরা যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে লুটেরা, যুদ্ধাপরাধী এবং অশান্তি সৃষ্টিকারী দেশ হিসেবে আখ্যা দেন। মক্কার ওই চত্বরজুড়ে তখন আমেরিকা নিপাত যাক ইসরায়েল নিপাত যাক এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আল্লাহর শত্রু এমন সব তীব্র স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

এর আগে গতকালই ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি হজের এক বিশেষ বার্তায় ঘোষণা করেছিলেন যে, এবারের হজে আমেরিকা ও ইসরায়েলকে বয়কট করার স্লোগানটি মুসলিম উম্মাহর প্রধান স্লোগানে পরিণত হবে। সর্বোচ্চ নেতার সেই বার্তার পরপরই মক্কার বুকে ইরানি হাজিদের এই বড় ধরনের রাজনৈতিক শোডাউন দেখা গেল।

সাধারণত হজের সময় সৌদি আরব কর্তৃপক্ষ যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, স্লোগান বা বিক্ষোভ প্রদর্শনের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি রাখে। তবে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বর্তমান নাজুক পরিস্থিতির কারণে এই বিক্ষোভের বিষয়ে সৌদি আইনশৃঙক্ষলা রক্ষাকারী বাহিনীর কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা বাধা দেওয়ার খবর পাওয়া যায়নি।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!