ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুদ্ধ বন্ধ চুক্তিতে পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৫:০৬ পিএম

যুদ্ধ বন্ধ চুক্তিতে পাকিস্তান ও মালয়েশিয়ার ভূমিকায় কৃতজ্ঞ ইরানের প্রেসিডেন্ট

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ বন্ধ চুক্তিতে পৌঁছাতে কার্যকর উদ্যোগ নেওয়ায় পাকিস্তান এবং মানবিক অবস্থানের জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান জানান, মালয়েশিয়া ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদের সঙ্গে আলাপকালে তিনি ‘কূটনীতির প্রতি ইরানের প্রতিশ্রুতি’র বিষয়টি জোর দিয়ে তুলে ধরেছেন।

এই দুই দেশের ভূমিকার প্রশংসা করে ইরানি প্রেসিডেন্ট বলেন, মালয়েশিয়ার মানবিক অবস্থান এবং পাকিস্তানের কার্যকর প্রচেষ্টার কারণে এই যুদ্ধ সমাপ্তির সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়েছে।

নিজেদের পররাষ্ট্রনীতি পুনর্ব্যক্ত করে মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, সব ক্ষেত্রে মুসলিম এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করাই ইরানের নীতি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন