ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশে পৌঁছেছে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৫:১০ পিএম

দেশে পৌঁছেছে ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। শুক্রবার (২৯ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে তার মরদেহ গ্রহণ করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন। সম্প্রতি বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবন।

বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে শুক্রবার (২৯ মে) ভোর ৪টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে মরদেহ গ্রহণ করেন শামা ওবায়েদ ইসলাম। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

মুন্সিগঞ্জ সদর উপজেলার বাকুলতলা গ্রামের মোহাম্মদ নলি মিয়ার ছেলে মোহাম্মদ শ্রাবন গত ১০ বছর ধরে বাগদাদে বসবাস ও কাজ করছিলেন।

এদিকে, গত ২৭ মে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-০৮৪৩ ফ্লাইটে মরদেহটি পাঠানো হয়। তুরস্কে যাত্রাবিরতির পর তা ঢাকায় এসে পৌঁছেছে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের বাবা, স্ত্রী ও মেয়ের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় পরিবহন ও দাফন ব্যয়ের জন্য ৩৫ হাজার টাকা, বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা এবং সরকারের পক্ষ থেকে অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী।

বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন