ঢাকা   সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে: বিমানবাহিনী প্রধান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পিএম

দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সোমবার (২৭ জুলাই) ঢাকা সেনানিবাসে বিএএফ বাশার ঘাঁটির বাংলাদেশ সেন্টার অব এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ ভবনে অনুষ্ঠিত সেমিনারে এই কথা জানান তিনি।

দেশের আকাশসীমা প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে কৌশল ও ভবিষ্যত পরিকল্পনায় নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিমানবাহিনী প্রধান জানান, বর্তমান যুগে জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান অনুষঙ্গ দেশের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ, তা বজায় রাখতে দেশের বিমানবাহিনী তার দক্ষতা দিয়ে কাজ করে চলেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে।

এ সময় তথ্য ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর বলেন, ‘দক্ষিণ এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা এবং নতুন নতুন কৌশলগত জোটের উত্থানে দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর কী ধরনের প্রভাব পড়ছে, তা বিশ্লেষণ করতে বিশেষজ্ঞদের সঙ্গে গবেষণা করতে হবে।’

উপদেষ্টা আরও বলেন, ‘দেশের আকাশসীমা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সুরক্ষার জন্য সর্বাধুনিক প্রযুক্তির দিকে নজর দিচ্ছে সরকার। আকাশসীমা লঙ্ঘন প্রতিরোধে প্রতিবেশী ও মিত্র দেশগুলোর সাথে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করতে হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন