ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জিয়াউর রহমানের ঘোষণাতেই মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয় জাতি: সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:৩৭ এএম

জিয়াউর রহমানের ঘোষণাতেই মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয় জাতি: সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ জাতির জন্য সঠিক নির্দেশনা ছিল না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণাতেই মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয় বাঙালি জাতি।

রোববার (৩১ মে) বিকালে কুমিল্লার চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের সামনে ২৭ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজকে পাওয়ার পয়েন্টে একটি জিনিস তুলে ধরা হয় নাই, সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেজর হিসেবে যখন ঘোষণা দেন তখন তিনি বলেছিলেন, আমি সেনাপ্রধান হিসেবে এবং দেশের সকল সামরিক বাহিনীর পক্ষে ঘোষণা করছি। পরবর্তীতে পতিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ যেয়ে তাকে বললেন, যেহেতু শেখ মুজিবুর রহমান আমাদের জননন্দিত নেতা সেহেতু তার নামে যদি ঘোষণা দেন তাহলে জনগণ মুক্তিযুদ্ধের প্রতি আরও শ্রদ্ধাশীল হবে এবং উদ্বুদ্ধ হবে। জিয়াউর রহমানের কোনো লোভ-লালসা ছিল না, তখন জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন।

ড. রেদোয়ান আহমেদ বলেন, শেখ মুজিবুর রহমান ৭ মার্চ ভাষণে ‘যার যা কিছু আছে, সব কিছু নিয়ে প্রস্তুত থাকতে’ বলেছিলেন। কিন্তু সেটা সঠিক নির্দেশনা নয়। তিনি তখন ২৫ মার্চ রাতে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেছিলেন। তিনি দীর্ঘ সময় পাকিস্তানে বন্দি ছিলেন। মুক্তিযুদ্ধে তার অবদানকে কীভাবে মূল্যায়ন করবে তা ভিন্ন জিনিস। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর হিসেবে ২৫ মার্চ রাতে তার ব্যাটালিয়নে সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। মেজর জিয়াউর রহমান তৎকালীন সময়ে যদি কালুরঘাট বেতারকেন্দ্র গিয়ে স্বাধীনতার ঘোষণা না করতেন তাহলে জাতি বিভ্রান্ত হতো, সঠিক নির্দেশনাও পেত না।

বক্তৃতা শেষে ড. রেদোয়ান আহমেদ চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের মাওলানা ভাষানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবনী ও দেশের প্রতি তার অবদান যাতে ভবিষ্যৎপ্রজন্ম জানতে পারে সেজন্য জিয়া কর্নার উদ্বোধন করেন।

চান্দিনা পৌর বিএনপি নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান একেএম শামছুল হক মাস্টার, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যক্ষ আবু তাহের, সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, পৌর বিএনপি নেতা হাজী শাহ আলম, অধ্যক্ষ মনিরুল ইসলাম ভুঁইয়া, মাইজখার ইউনিয়ন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক রুহুল আমিন, চান্দিনা উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা মোবারক হোসেন মোবা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম, পৌর ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন প্রমুখ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুলতান আহমদ জামে মসজিদের খতিব মাওলানা মোশারফ হোসেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!