ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বেলুচিস্তানে ভারত সমর্থিত ১৭ ‘সন্ত্রাসী’ নিহত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:১৪ পিএম

বেলুচিস্তানে ভারত সমর্থিত ১৭ ‘সন্ত্রাসী’ নিহত

পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় পরিচালিত একাধিক অভিযানে ১৭ জন ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর)।

মঙ্গলবার (২ জুন) পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখার বিবৃতিতে জানানো হয়, ২৪ মে ট্রেন হামলার ঘটনার পর মাসতুং, নুশকি, জেহরি, খুজদার ও কেচ জেলায় এই অভিযানগুলো পরিচালিত হয়।

অভিযানের সময় নিরাপত্তা বাহিনী একাধিক সন্দেহভাজন অবস্থান লক্ষ্য করে অভিযান চালায়। তীব্র গোলাগুলিতে ১৭ জন সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান বলছে, নিহতরা ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য।

আইএসপিআর জানিয়েছে, অভিযানের সময় নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং তৈরি আইইডি উদ্ধার করা হয়েছে। তারা এসব ব্যক্তিকে এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে।

পাকিস্তান সরকার দাবি করেছে, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। তবে এসব অভিযানে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন