ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে আগ্রহী ট্রাম্প

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:২২ এএম

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে আগ্রহী ট্রাম্প

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে একথা জানিয়েছে টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়, তেহরান যদি ভবিষ্যতের কোনো চুক্তি মেনে চলে, তাহলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

ওই কর্মকর্তা বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের কথিত অঙ্গীকারকে ওয়াশিংটন স্বাগত জানিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো চুক্তি পুরোপুরি বাস্তবায়নের আগে তা যাচাই-বাছাই করা প্রয়োজন হবে।

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি।

প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, প্রস্তাবিত চুক্তিতে লেবাননসহ সমগ্র অঞ্চলে শত্রুতা অবসানের ঘোষণা, হরমুজ প্রণালির নৌচলাচল সংক্রান্ত বিষয়াদির সমাধান এবং সার্বভৌমত্ব ও হস্তক্ষেপ না করার বিষয়ে পারস্পরিক অঙ্গীকার অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরো বলেন, আলোচনা অব্যাহত রয়েছে এবং পারমাণবিক ইস্যুটি পরবর্তী পর্যায়ে আলোচনার জন্য রাখা হয়েছে। কারণ তেহরান এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান দাবিগুলো প্রত্যাখ্যান করেছে।

সুত্র: মিডল ইস্ট আই

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন