ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দিনে কয়টি লিচু খাওয়া নিরাপদ?

Authorনিউজ রুম

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১২:৩৯ পিএম

দিনে কয়টি লিচু খাওয়া নিরাপদ?

দিনে কয়টি লিচু খাওয়া নিরাপদ?

এক্সক্লুসিভ ডেস্ক : শিশুদের কাছে অত্যন্ত প্রিয় রসালো ও সুস্বাদু ফল লিচু। তবে সুস্বাদু হলেও লিচু খাওয়ার ক্ষেত্রে পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। কারণ অতিরিক্ত লিচু খেলে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

শিশুরা দিনে কয়টি লিচু খেতে পারে?

 পুষ্টিবিদদের মতে, সুস্থ ও পুষ্টিকর খাবার খাওয়া শিশুদের জন্য সাধারণভাবে দিনে ৫ থেকে ১০টি মাঝারি আকারের লিচু খাওয়া নিরাপদ। তবে শিশুর বয়স, ওজন ও শারীরিক অবস্থার ওপর এই পরিমাণ কিছুটা কমবেশি হতে পারে।

২ থেকে ৫ বছর বয়সী শিশু ৩-৫টি লিচু দিনে খেতে পারবে। ৬ থেকে ১২ বছর বয়সী শিশু খেতে পারবে ৫-১০টি লিচু। আর ১২ বছরের বেশি বয়সী শিশু: ৮-১২টি লিচু খেতে পারবে।

 কেন অতিরিক্ত লিচু খাওয়া ঠিক নয়?

লিচুতে প্রাকৃতিক চিনি থাকে। খালি পেটে বা অতিরিক্ত পরিমাণে লিচু খেলে কিছু শিশুর রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে যেতে পারে। বিশেষ করে অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে এ ঝুঁকি বেশি।

 

এ ছাড়া অতিরিক্ত লিচু খেলে—

১. পেটব্যথা বা হজমের সমস্যা হতে পারে

২. ডায়রিয়া দেখা দিতে পারে

৩. অ্যালার্জির ঝুঁকি থাকতে পারে

৪. রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হতে পারে

 

দেখে নিন লিচুর পুষ্টিগুণ-

লিচুতে রয়েছে— ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, খাদ্যআঁশ এছাড়া বিভিন্ন খনিজ উপাদানও রয়েছে এতে।

এসব উপাদান শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বকের স্বাস্থ্য ভালো রাখা এবং শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

লিচু খাওয়ানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন

 

১. শিশুকে কখনো খালি পেটে লিচু খাওয়াবেন না।

২. ভালোভাবে ধুয়ে খাওয়ান।

৩. পচা বা অতিরিক্ত পাকা লিচু এড়িয়ে চলুন।

৪. অন্যান্য ফলের সঙ্গে ভারসাম্য রেখে লিচু খাওয়ান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!