ঢাকা   শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম

ইরানের রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের চারটি ড্রোন ভূপাতিত করার পর দেশটির রাডার সাইটগুলোতে আবারও হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

হরমুজ প্রণালি লক্ষ্য করে ইরান ওই ড্রোনগুলো নিক্ষেপ করার পর একে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের সবকটি ড্রোনই ভূপাতিত করেছে।

তাদের দাবি, ড্রোনগুলো ‘আঞ্চলিক সামুদ্রিক চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি’ তৈরি করেছিল। মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি উপকূলীয় নজরদারি রাডার সাইটগুলো গোরুক এবং কেশম দ্বীপে অবস্থিত ছিল বলে নিশ্চিত করেছে তারা।

সাম্প্রতিক এই ঘটনা যুদ্ধবিরতি বজায় রাখার প্রচেষ্টা এবং তা দীর্ঘায়িত করতে সমঝোতায় পৌঁছানোর উদ্যোগের ওপর নতুন করে চাপ তৈরি করেছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতায় এটি সর্বশেষ ঘটনা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!