ঢাকা   রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটকালো স্থনীয়রা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৫:২১ পিএম

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৫ জনকে আটকালো স্থনীয়রা

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে ধাওয়া দিয়ে ৪৫ জনকে আটক করেছে স্থানীয়রা। পুলিশ মিছিলে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও দুটি বাস জব্দ করা হয়েছে।

রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কয়েকটি যানবাহনে করে আসা বিপুলসংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী হঠাৎ করেই সড়কে নেমে মিছিল শুরু করেন। প্রায় ২৪ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী ওই মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

স্থানীয় সূত্র জানায়, মিছিলটি পূর্বপরিকল্পিত ছিল। প্রথমে বুড়িচং উপজেলার নিমসার মহাসড়ক এলাকায় কর্মসূচি পালনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করা হয়। পরে সদর দক্ষিণ উপজেলার মাটিয়ার এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়ে ইউটার্ন মোড় এলাকায় এসে আকস্মিক মিছিল বের করেন।

মিছিলের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা তাদের ধওয়া করে কয়েকজনকে আটক করে। এ সময় মিছিলকারীদের বহনকারী কয়েকটি যানবাহন জব্দ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন স্থানে তল্লাশি দিয়ে মোট ৪৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানী বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ দমনের ছাত্রদল প্রস্তুত । মিছিলের নামে যদি জনগণের ভোগান্তি করার পাঁয়তারা করে তাহলে আমরা শক্তহাতে দমন করব ।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, হঠাৎ করেই নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মী প্রায় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে। পাশাপাশি মিছিলে ব্যবহৃত তিনটি হায়েস ও দুটি বাস জব্দ করা হয়েছে।

ঘটনার পর মহাসড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!