ঢাকা   রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে রামেক হাসপাতালের ইন্টার্নরা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৩৩ পিএম

আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে রামেক হাসপাতালের ইন্টার্নরা

সারাদেশের সাথে একযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) ইন্টার্ন চিকিৎসকরা। ছয় দফা দাবি আদায়ে রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের ব্যানারে আজ থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে।

বেলা সোয়া ১১টায় রাজশাহী মেডিকেলের প্রধান ফটকের সামনে ২২০ জন ইন্টার্ণ চিকিৎসক এই কর্মবিরতি শুরু করেন। এসময় তারা তাদের ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় এই আন্দোলন লাগাতার চলতে থাকবে বলে জানানো হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সহযোগীতায় বিশেষ ব্যবস্থায় রোগীদের সেবা চালু রাখা হয়েছে বলছেন।

ইন্টার্ণ চিকিৎসকদের ভাতা ৩০হাজার টাকা করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছরের বাধ্যতামূলক শিক্ষানবীশকাল বন্ধ করা, বিসিএস চাকুরিতে প্রবেশের বয়স সীমা ৩৪ করা সহ মোট ৬ দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা। রবিবার সকাল থেকে সারাদেশের সরকারি বেসরকারি হাসপতালগুলোতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলন শুরু করে ইন্টার্ণ চিকিৎসক ফোরাম।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!