ঢাকা   সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:০৬ এএম

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

শক্তিশালী মাপের ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ। এবার শুধু এই দেশই নয়; তার সঙ্গে কেঁপেছে আশপাশের আরও পাঁচটি দেশ।

রোববার (৭ জুন) দিবাগত রাত ১১টা ৩৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পানাখা থেকে পাঁচ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ভূমিকম্প সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছেন, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। শক্তিশালী এ ভূকম্পনের ফলে নড়ে ওঠে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এবং চীন।

আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভুটানে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূকম্পনটি মাঝারি ধরনের। এর ফলে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে।

উল্লেখ্য, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ৪৩২ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটির উৎপত্তি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!