ঢাকা   সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসরায়েলের শিক্ষা নেওয়া উচিত: হামলার পর ইরান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:০৪ পিএম

ইসরায়েলের শিক্ষা নেওয়া উচিত: হামলার পর ইরান

ইসরায়েলে চালানো সাম্প্রতিক হামলা থেকে ‘জায়নবাদী শাসকগোষ্ঠী এবং তাদের সমর্থকদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত’ বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে আপাতত তাদের সামরিক অভিযান স্থগিত করারও ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে চালানো হামলাগুলোর পর আমাদের সশস্ত্র বাহিনীর সামরিক অভিযান আপাতত স্থগিত ঘোষণা করা হলো।

তবে অভিযান স্থগিতের পাশাপাশি ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরানের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, এটি বিশেষভাবে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে, যদি তাদের (ইসরায়েলের) আগ্রাসন ও অপতৎপরতা আবারও জারি থাকে, তবে এর জবাবে সামনে আরও অনেক বেশি তীব্র ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়া হবে।

দক্ষিণ লেবাননের পরিস্থিতিও এর মধ্যে অন্তর্ভুক্ত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!