ঢাকা   বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০২:৪৫ পিএম

‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোণা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, রাতের আঁধারে শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর জুলাই স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে তিন যুবক নামছেন। এ সময় ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।

বুধবার সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পোড়া চিহ্ন দেখা গেছে।

নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মামুন সরকার জানান, সকালে পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেরোসিন দিয়ে আগুন লাগালেও স্মৃতিস্তম্ভটি স্টিলের হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়নি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

 

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন