ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানকে নিয়ে ট্রাম্পের অদ্ভুত মন্তব্য, আবারও বললেন ‘আলহামদুলিল্লাহ’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম

ইরানকে নিয়ে ট্রাম্পের অদ্ভুত মন্তব্য, আবারও বললেন ‘আলহামদুলিল্লাহ’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও এক অদ্ভুত ও তীব্র আক্রমণাত্মক পোস্ট দিয়েছেন। ইরানকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করার পাশাপাশি সেখানে মার্কিন নৌবাহিনীর অবরোধকে ইতিহাসের সবচেয়ে সফল পদক্ষেপ বলে দাবি করেছেন তিনি।

একই সঙ্গে ইরানকে উপহাস করতে গিয়ে নিজের পোস্টে ‘আল্লাহর প্রশংসা’ শব্দগুচ্ছ ব্যবহার করেছেন।

বুধবার (১০ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প মূলধারার গণমাধ্যম বা ‘ফেইক নিউজ মিডিয়া’র ওপর ক্ষোভ উগরে দেন। তিনি দাবি করেন, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর অবরোধ নৌযুদ্ধের ইতিহাসে সবচেয়ে সফল অবরোধ।

ট্রাম্প তার পোস্টে লেখেন, আমরা না চাইলে কোনো কিছুই সেখান দিয়ে পার হতে পারবে না। এটি একটি ইস্পাত কঠিন প্রাচীর! ইরানের ব্যবসা-বাণিজ্য এখন শূন্যের কোঠায়, তারা তাদের সামরিক বাহিনী বা কোনো বিল পরিশোধ করতে পারছে না। দেশটি দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে! প্রচুর তেল বাইরে চলে যাচ্ছে। আল্লাহর প্রশংসা (আলহামদুলিল্লাহ)!”

ইরানকে লক্ষ্য করে ট্রাম্পের মুখে এই ধরনের ধর্মীয় শব্দগুচ্ছ ব্যবহারের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত এপ্রিল মাসে ইস্টার সানডের দিনেও হরমুজ প্রণালি নিয়ে দেওয়া এক অত্যন্ত আক্রমণাত্মক ও গালিগালাজপূর্ণ পোস্টে তিনি একইভাবে ‘আল্লাহর প্রশংসা’ শব্দটি ব্যবহার করেছিলেন। সে সময় তিনি লিখেছিলেন, হরমুজ প্রণালি খুলে দাও, হে পাগলের দল, অন্যথায় তোমরা নরকে বাস করবে—শুধু দেখে যাও! আল্লাহর প্রশংসা।

বুধবার ভোরের দিকে মার্কিন প্রেসিডেন্ট হুশিয়ারি দিয়ে বলেন, তেহরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য খুব বেশি সময় নষ্ট করে ফেলেছে এবং এখন তাদের এর চড়া মূল্য দিতে হবে। সেই সাথে ইরানের সামরিক বাহিনীকে একটি সম্পূর্ণ এবং চরম বিশৃঙ্খলা হিসেবে বর্ণনা করেন তিনি।

এদিকে এই দুই দেশের মধ্যকার সামরিক উত্তেজনা দিন দিন আরও তীব্র হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। হরমুজ প্রণালির ওপরে আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার পর প্রেসিডেন্ট ট্রাম্প এই নতুন হামলার ঘোষণা দেন। ট্রাম্প জানান, সোমবার সন্ধ্যার ওই হামলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও এর দুই পাইলটকে নিরাপদ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মার্কিন এই হামলার জবাবে তেহরানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। তারা বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে অন্তত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে। সব মিলিয়ে অঞ্চলটিতে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন