ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টানা চার ঘণ্টা দুই পক্ষের সংঘর্ষ, রণক্ষেত্র ঢাকা-সিলেট মহাসড়ক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:৪৪ পিএম

টানা চার ঘণ্টা দুই পক্ষের সংঘর্ষ, রণক্ষেত্র ঢাকা-সিলেট মহাসড়ক

টানা চার ঘণ্টা দুই পক্ষের সংঘর্ষ, রণক্ষেত্র ঢাকা-সিলেট মহাসড়ক

এমটিনিউজ২৪ ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোবাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা চার ঘণ্টা দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ রাত ১২টা পর্যন্ত চলে। এতে ভৈরব থানার ওসিসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হন।

সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট ও ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও কিছু দোকান ভাঙচুর হয় বলে অভিযোগ উঠেছে। 

স্থানীয়রা জনান, বুধবার সন্ধ্যার দিকে মাইক্রোবাস স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিউটাউন মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিক দলের নেতা সিয়ামের নেতৃত্বে কমলপুর এলাকার একটি পক্ষ ও ভৈরবপুর এলাকার অন্তরের নেতৃত্বে একটি পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। রণক্ষেত্রে পরিনত হয় ঢাকা-সিলেট মহাসড়ক। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে আহত হন ভৈরব থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য। পরে পুলিশ সুপারের নেতৃত্বে জেলা শহর থেকে বাড়তি পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর স্বাভাবিক হয় যান চলাচল।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণে সম্ভব হয়নি। পরবর্তীতে কিশোরগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ এসে রাত ১২টার পর সংঘর্ষ নিয়ন্ত্রণ করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে, গত ৪ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পৌর শহরের পঞ্চবটী ও জগন্নাথপুর এলাকাবাসীর টানা সাত ঘণ্টা সংঘর্ষ হয়। এসময় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চলীয় জোনে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। ওই সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ আহত হন অন্তত ৩০ জন। ওই ঘটনার সময় প্ল্যাটফর্মে অবস্থিত ট্রেন পরিচালনা কক্ষ (কেবিন) ও রেলওয়ে থানায়ও ভাঙচুর করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন