ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণের বরাদ্দ কমেছে ৫১ কোটি টাকা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:২৬ পিএম

প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণের বরাদ্দ কমেছে ৫১ কোটি টাকা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৮৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছর এই মন্ত্রণালয়ের জন্য যে বাজেট বরাদ্দ করা হয় তার তুলনায় এবার ৫১ কোটি টাকা কমানো হয়েছে।

বিকেলে জাতীয় সংসদে চলতি অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট কাঠামোর বিস্তারিত তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৮৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে পরিচালন ব্যয় বাবদ ৮৬৩ কোটি, উন্নয়ন ব্যয় বাবদ ৪১৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।

এর আগে, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ৯৩১ কোটি টাকা বরাদ্দ ধরা হয়। যার মধ্যে পরিচালন ব্যয় বাবদ ৪৩৪ কোটি এবং উন্নয়ন ব্যয় বাবদ ৪৯৭ কোটি টাকা ধরা হয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন